Main Menu

এবার হজে গিয়ে ৬৯ বাংলাদেশির মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৬৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন।

সর্বশেষ গতকাল বুধবার (২২ আগস্ট) মক্কায় শামসুল ইসলাম নামে এক হাজি মারা গেছেন। তাঁর বাড়ি কুমিল্লায়। পাসপোর্ট নম্বর বিকিউ (০৯৭৭০৭৭)। আর অন্যদের মধ্যে মক্কায় ৪৬ জন, মদিনায় ৬ জন, জেদ্দায় ২ জন, মিনায় ৮ জন ও আরাফাতে ৬ জন মারা যান।

এ বছর ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন বাংলাদেশি সৌদি আরবে হজ করতে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ করতে গেছেন।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট থেকে এবং শেষ ফ্লাইটটি দেশে ফিরবে আগামী ২৬ সেপ্টেম্বর।

Share





Related News

Comments are Closed