বিশ্বনাথে তিন গরু চোর আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের জালালাবাদ থানার বড়পাকন গ্রাম থেকে ৩টি গরু চুরি করে নিয়ে আসার পথে বিশ্বনাথে গরুসহ তিন চোরকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন জনতা।
গত মঙ্গলবার ভোরে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাঁচপীর বাজারের পার্শ্ববর্তি সুরমা নদীর খেয়াঘাট এলাকায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- জালালাবাদ থানার বাঘজুর গ্রামের হাফিজ মিয়ার পুত্র জয়নাল (৩৫), একই গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র সাদ্দাম (৩৮) ও মৃত আব্দুল জলিলের পুত্র মখলিছ (৫৫)।
জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে বড়কাপন গ্রামের মৃত আপ্তাব আলীর পুত্র কৃষক আব্দুল করিমের গোয়ালঘর থেকে ২টি গাভী ও একটি গাভীর বাচ্ছা চুরি করে নিয়ে আসার পথে আটককৃত চোরেরা চোরাই গুরুগুলো নিয়ে মঙ্গলবার ভোরে জালালাবাদ থানার ধনপুরস্থ সুরমা নদীর খেয়া পার হয়ে বিশ্বনাথ এলাকায় প্রবেশ করে। এসময় স্থানীয় জনতা বিষয়টি বুঝতে পেরে তিনটি চোরাই গুরুসহ ওই তিন জনকে আটক করেন এবং তাদেরকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত গরু ও আটক ৩ চোরকে থানায় নিয়ে আসি। এঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে এবং উদ্ধারকৃত গরু জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed