এশিয়ান গেমসে কাতারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২২ আয়োজক দেশ কাতারকে হারিয়ে এশিয়ান গেমস ফুটবলে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ ফুটবল দল।
রবিবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার বেকাসির প্যাট্রিয়ট চন্দ্রভাগা স্টেডিয়ামে বি গ্রুপের শেষ ম্যাচে কাতারকে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশ।
ম্যাচটি যখন ড্রয়ের দিকে যাচ্ছিল ঠিক তখন ৯৩তম মিনিটে বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন জামাল ভূঁইয়া। মাশুক মিয়া জনির বাড়ানো পাস থেকে গোলটি করেন বাংলাদেশ অধিনায়ক।
দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কঠিন সমীকরণ মাথায় নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। লাল-সবুজের পতাকাবাহীদের জয়ের পাশাপাশি থাইল্যান্ডের বিপক্ষে জিততে হতো উজবেকিস্তানকে।
তবে বাংলাদেশের সাথে সাথে জয় পেয়েছে উজবেকিস্তানও। তারা থাইল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করেছে।-খবর ইউএনবি
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed