ভারতের কাছে ১-০ গোলে হারলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত ভারত বাধা পেরুতে পারলোনা মারিয়া-তহুরারা। ১-০ গোলে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও প্রথমবারের মতো বিদেশের মাটিতে সাফ শিরোপা জেতা হলো না।
ভুটানের থিম্পুতে শনিবার (১৮ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের কিশোরীরা।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ হয়। তবে আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশই। কিন্তু দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে কর্ণার থেকে বল পেয়ে বাংলাদেশের জালে গোল করে ভারতকে এগিয়ে দেন সুনিতা মান্দা। আর এই একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতের মেয়েরা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed