‘খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না’
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: বিএনপি’র যুগ্ম মহা সচিব, সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘দেশ আজ কঠিন সময় অতিক্রম করছে। গায়ের জোরে সরকার দেশের জনগণের সকল অধিকার হরণ করে নিয়েছে। বেগম খালেদা জিয়ার সফলতায় ঈর্ষান্বিত হয়ে তাকে ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আটকে রেখেছে এ সরকার। বিএনপির নেতা-কর্মীরা বেঁচে থাকতে জিয়া পরিবারকে কেউ ধ্বংস করতে এবং দেশনেত্রীকে বন্দী রাখতে পারবে না’।
তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। তাই গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্দোলন ছাড়া বিএনপির আর পথ নেই। পূর্বেও বিএনপি আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করে ছেড়েছে।
গতকাল শুক্রবার সিলেটের ফেঞ্চুগঞ্জে স্হানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এবং যুক্তরাষ্ট্ট যুবদলের সহ সভাপতি, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট আহবাব চৌধুরী খোকনকে দেয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সিনিয়র সদস্য মুহিব উদ্দীন বেলাল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক নজরুল আজাদ। প্রধান বক্তা ছিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা আহবাব চৌধুরী খোকন।
উপজেলা ছাত্রলের আহবায়ক এমজে আহমেদ জাবেদ ও কলেজ ছাত্রদলের আহবায়ক সৈয়দ তায়েফুজ্জামানের যৌথ পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মিনহাজুল ইসলাম চৌধুরী, সাবেক সহ সভাপতি আব্দুর রব চৌধুরী, সাবেক আহবায়ক মাহবুবুর রহমান বাবু, বর্তমান সহ সভাপতি গিয়াস উদ্দীন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্মসম্পাদক সাঈদ আহমদ,বিএনপি সহ সভাপতি ফখরুল ইসলাম পাপ্পু সহ সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী ছুফি, সহ-সম্পাদক রেজাউল করিম রায়হান, যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন রুহেল, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি কোহিনুর আহমদ,যুবদল নেতা আব্দুল কাদির জিলা,সাইফুল ইসলাম ছুটন, লুৎফুর রহমান, তুহিন আহমদ চৌধুরী, রাসেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed