গাজীপুরে ট্রাকের নিচে ‘ঘুমানো’ সহকারী নিহত
মাছুদ পারভেজ (গাজীপুর) সংবাদদাতাঃ গাজীপুরে ট্রাকচাপায় চালকের এক সহকারী নিহত হয়েছেন; যিনি ‘ওই ট্রাকের নিচে ঘুমিয়ে’ ছিলেন। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।
শ্রীপুর থানার এসআই মো. মঞ্জুরুল ইসলাম জানান, মাওনা এলাকায় মনোফিড নামের একটি মৎস্যখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমিনুল ইসলাম (৩০) ও ট্রাকচালক উভয়ের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায়।
ওই কারখানার সহকারী ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাতে তারা ট্রাকে করে সিরাজগঞ্জ থেকে ভুট্টা নিয়ে কারখানায় আসেন। তারপর চালক নাজমুল ইসলাম গাড়ির ভেতরে আর তার সহকারী মমিনুল গাড়ির নিচে ঘুমিয়ে ছিলেন।
শনিবার সকালে চালক ভুট্টা আনলোড করার জন্য ট্রাকটি সরাতে গেলে মমিনুল চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
কারখানার লোকজন চালক নাজমুলকে আটক করে পুলিশে দিয়েছে।
এসআই মঞ্জুরুল বলেন, “মমিনুল চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। কারখানা কর্তৃপক্ষ ট্রাকচালক নাজমুলকে আটক করে পুলিশে দিয়েছে।”
এ ঘটনায় শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed