সাগরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ইফতেখারুল আলম (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ইফতেখারুল আলম ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ফেনী সদর উপজেলার দুলসর্দা এলাকার মো. ইউনুছ আলীর ছেলে। শনিবার (১৮ আগস্ট) কক্সবাজার সমুদ্র সৈকতের সি-ইন পয়েন্টে তিনি গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুইদিন আগে ভ্রমণের জন্য ঢাকা থেকে ইফতেখারসহ চার বন্ধু কক্সবাজারে আসেন। তারা সাগরপাড়ের একটি আবাসিক হোটেলে ওঠেন। আজ শনিবার সকালে চার বন্ধু সাগরের সি-ইন পয়েন্টে গোসল করতে নামেন। গোসল করার এক পর্যায়ে তার নাকে ও কানে পানি ঢুকলে সে রক্ত বমি করে এবং অজ্ঞান হয়ে পড়ে। পরে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের সদস্যরা বন্ধুদের সহযোগিতায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সহপাঠীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা রাব্বি আরও জানান, নিহত ইফতেখার মদ্যপ অবস্থায় ছিলেন। গোসল করার সময় সাগরের একদম কূলে অবস্থান করছিল সে। পানির খুব বেশি ভেতরে নামেননি তিনি।
Related News
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More



Comments are Closed