মেডিকেলে ভর্তির আবেদন শুরু ২৭ আগষ্ট
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস ১ম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তির জন্য বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:
অনলাইনে আবেদন শুরুর তারিখ: ২৭/০৮/২০১৮ (দুপুর ১২টা থেকে)
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১৮/০৯/২০১৮ (রাত ১১টা ৫৯মিনিট)
প্রবেশপত্র ডাউনলোড: ২৯/০৯/২০১৮ হতে ০৩/১০/২০১৮ তারিখ পর্যন্ত
ভর্তি পরীক্ষা: ০৫/১০/২০১৮ (সকাল ১০টা থেকে ১১টা)
নির্বাচিত প্রার্থীদের দেওয়া তথ্য অসম্পূর্ণ অথবা ভুল প্রমাণিত হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরো বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট: www.dghs.gov.bd , www.dghs.teletalk.com.bd ও www.mohfw.gov.bd
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed