রাজধানীতে মাইক্রোবাস চাপায় শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায় রোড ডিভাইডারের সংস্কার কাজ করার সময় মাইক্রোবাস চাপায় ১ শ্রমিক নিহত ও অপর ১ শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১৮ আগস্ট) ভোরে এ ঘটনাটি ঘটে। তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের নাম শফিকুল ইসলাম (৪০) ও আহতের নাম ইসমাঈল হোসেন (৪০)। নিহত শফিকুল শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার তারাকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং আহত ইসমাঈল একই এলাকার বাসিন্দা মোশাররফ হোসেনের ছেলে।
এসআই মো. আলী জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায় রাতে রোড ডিভাইডার সংস্কারের কাজ করছিল শ্রমিকরা। রাত আনুমানিক ৩টার দিকে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের ওপর তুলে দেয়। এতে দু’জন শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ৫ টায় শফিকুলকে মৃত ঘোষনা করেন। আহত ইসমাঈল হোসেন চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশংকাজনক।
তিনি আরও বলেন, মাইক্রোবাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed