Main Menu

জকিগঞ্জে বাস দুর্ঘটনায় আহত ৪০

জকিগঞ্জ সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জে বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ৪০ জন।

শুক্রবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে সিলেট থেকে ছেড়ে অাসা জকিগঞ্জগামী বাসটি শেওলা-জকিগঞ্জ সড়কের বিরশ্রী উজিরপুর নামক স্হানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এ সময় নারী, শিশু, বৃদ্ধসহ অন্তত ৪০ জন যাত্রী অাহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

অাহতদেরকে উদ্ধার করে জকিগঞ্জ ও বিয়ানীবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed