মক্কায় দুর্ঘটনায় একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
প্রবাস ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে জেদ্দা থেকে তায়েফ যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রবাসী মশিউর রহমান (৪৭), তার তিন কন্যা- সায়মা (১৪), সিনথিয়া (১২) ও সাবিহা (৯)।
এ ঘটনায় মশিউর রহমানের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়েছেন। তারা সৌদির কিং আব্দুলাজিজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন।
মশিউর রহমান চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার সাঈদ ভাঙ্গা গ্রামের মৃত অহিদ রহমানের ছেলে।
« মক্কায় আরও ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু (Previous News)
(Next News) শমরিতা হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা »
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed