সিলেটে পিকআপ উল্টে চালক ও হেলপারের মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে পিকআপ উল্টে চালক ও হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপ চালক বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সাধুরগাঁও গ্রামের সুন্দর আলীর ছেলে আল আমিন (২২) ও হেলপার একই উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আবুলের ছেলে শামসুদ্দিন (১৭)।
সূত্র জানায়, সিলেট থেকে পিকআপ ভর্তি মালামাল নিয়ে বিশ্বনাথে ফিরছিলেন আল-আমিন। পথিমধ্যে দক্ষিন সুরমা উপজেলার লালাবার এলাকার অতিরবাড়ি নামক স্থানে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি মোটরবাইককে পাস দিতে গিয়ে উল্টে যায় পিকআপটি। এ সময় ঘটনাস্থলেই চালক আল-আমিন মারা যান। গুরুতর আহত হেলপার শামসুদ্দিনকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পিকআপ চালকের লাশ উদ্ধার করে। গুরুতর আহত হেলপারকে হাসপাতালে নেয়ার পর মারা যায়। লাশ দুটো ময়নাতদন্তের জন্যে হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed