ওসমানী বিমানবন্দরে স্বর্ণের বারসহ নারী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। সোমবার বিকেলে আটকের পর ওই নারীর জুতা ও পেটের ভেতর থেকে প্রায় পৌনে তিন কেজি স্বর্নের বার উদ্ধার করা হয়।
আটক সুলতানা ইয়াসমিন ঢাকার মিরপুর এলাকার মৃত মোশারফ হোসেনের মেয়ে। তার গ্রামের বাড়ি চাঁদপুর। তিনি রোববার বিকেল ৫টা ২০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরের শুল্কগোয়েন্দারা জানান, হাঁটা চলার সময় সন্দেহ হলে সুলতানা ইয়াসমিনকে তল্লাশী চালান শুল্ক গোয়েন্দারা। প্রথমে তাঁর হিল জুতার ভেতর থেকে ১৪টি স্বর্ণের বার পাওয়া যায়। এছাড়া তার পেট থেকে ১০টি স্বর্ণের বার বের করা হয়েছে। সবমিলিয়ে তার কাছ থেকে ২৪টি স্বর্ণের বার পাওয়া গেছে।
উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় সোয়া কোটি টাকা বলে জানা গেছে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন,
আটক নারীর শরীরে আরও তল্লাশী করা হচ্ছে। তাঁর কাছে আরও স্বর্ণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজম্ব কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ওই নারীর কাছে আরও স্বর্নের বার লুকানো রয়েছে কি না তা জানতে ডাক্তারী পরীক্ষাও করা হবে। পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে তিনি কি পরিমাণ সোনা চোরাচালান করেছেন।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed