১৯ দিনের ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছুটি শুরু হচ্ছে ১৫ অগাস্ট থেকে। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত।
সোমবার (১৩ আগস্ট) বিকেলে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৬ অগাস্ট থেকে ছুটি শুরু হচ্ছে। এর মধ্যে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস থাকায় ওই দিনও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে ১৯ থেকে ৩০ অগাস্ট পর্যন্ত। ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ৩ সেপ্টেম্বর। আর ওই দিন থেকেই সকল একাডেমিক ও প্রশাসনিক কাজ চলবে।’
আবাসিক হল বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘সকল আবাসিক হলের শিক্ষার্থীদেরকে ১৭ অগাস্ট দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হচ্ছে। আর হল খুলবে আগামী ২ সেপ্টেম্বর সকাল ১০টায়।’
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed