Main Menu

ছাত্রদল নেতা রাজুর হত্যাকারীদের শাস্তির দাবী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু’র মৃত্যুতে শোক ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।

শনিবার রাতে এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এই দাবী জানান।

নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে বলেন, সদ্য সমাপ্ত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়ে দিশেহারা হয়ে সরকারদলীয় পোষা এজেন্টরা পরিশ্রমী ছাত্রদল নেতা রাজুকে হত্যা করেছে। নেতৃবৃন্দ রাজু হত্যার তীব্র নিন্দা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সাথে তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান যাতে করে ভবিষ্যতে আর কোন তরুণ এভাবে অপরাজনীতির শিকার হয়ে অকালে প্রাণ না হারায়।

Share





Related News

Comments are Closed