সাবেক মেয়র কামরানের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন সিলেট নগরীর যেকোনো প্রয়োজনে তিনি অতিতের ন্যায় সবসময় পাশে থাকবেন।
শনিবার গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কামরান বলেন একটি উৎসব মুখর পরিবেশে, অবাধ ও সুষ্ট নির্বাচন সম্পন্ন করায় সিলেট বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও সিলেট নগরীর সকল নাগরিকদেরও ধন্যবাদ জানান তিনি।
অতিতের ন্যায় নগরীর সকল কার্যক্রমে তার সহযোগিতা সব সময় থাকবে বলেও তিনি জানান।
এসময় বদর উদ্দিন আহমদ কামরান নির্বাচনের শুরু থেকেই নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে কাজ করে যাওয়া কেন্দ্রীয় আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে সব সময় তাদের পাশে থাকার ও পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া শুরু থেকেই সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ, বিজিপি,আনসার বাহীনি সহ প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী ও সিলেটসহ দেশের সকল ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সকল সাংবাদিকদের উলেখযোগ্য ভূমিকা পালন করার জন্য তাদের ধন্যবাদ জানান সিসিকের সাবেক এই মেয়র।
বদর উদ্দিন আহমদ কামরান নব নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের ধন্যবাদ জানিয়ে বলেন, নগরীর যেকোনো উন্নয়ন মূলক কাজে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
সাবেক মেয়র কামরান বলেন অতীতে যেমন নগরবাসীর পাশে ছিলাম ভবিষৎতে এই নগরবাসীর পাশে থেকে বাকী জীবন কাটাতে চাই।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed