সিসিকের সংরক্ষিত ৭নং ওয়ার্ডে কণার জয়
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে সংরক্ষিত ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নাজনীন আক্তার কণা। জিপ গাড়ি প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নার্গিস সুলতানা চশমা প্রতিকে পেয়েছেন এক হাজার ৯৭৩ ভোট।
সাধারণ ১৯, ২০ ও ২১নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ৭নং ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে আজ শনিবার পুনরায় ভোট গ্রহণ হয়। এতে ১৩৬৪ ভোটে নার্গিসের চেয়ে এগিয়ে থেকে জয় পান কণা।
গত ৩০ জুলাইয়ের ভোটে নাজনীন আক্তার কণা (জিপ গাড়ি প্রতিক) ও নার্গিস সুলতানা (চশমা প্রতিক) সমান ৪১৫৫ ভোট পেয়েছিলেন। ফলে এ ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
সংরক্ষিত ৭নং ওয়ার্ডে মোট ভোটার ছিলেণ ৩৪ হাজার ১২৩ জন।
Related News
মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ও টাকা লুট, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছেRead More
সিলেটে গভীর রাতে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মানRead More



Comments are Closed