আরিফকে অভিনন্দন জানালেন কামরান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। তিনি এও বলেছেন, ‘সিলেট নগরীর যেকোনো প্রয়োজনে তিনি অতীতের ন্যায় সবসময় পাশে থাকবেন।’
শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এছাড়া একটি উৎসব মুখর পরিবেশে, অবাধ ও সুষ্ট নির্বাচন সম্পন্ন করায় সিলেট বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও সিলেট নগরীর সকল নাগরিকদেরও ধন্যবাদ জানান কামরান।
এদিকে গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কামরান বলেন, এসময় বদর উদ্দিন আহমদ কামরান নির্বাচনের শুরু থেকেই নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে কাজ করে যাওয়া কেন্দ্রীয় আওয়ামী লীগ,স্থানীয় আওয়ামী লীগ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের সব সময় তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট সিটি নির্বাচনে ৬ হাজার ১৯৬ ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন আরিফ। ১৩৪টি কেন্দ্রের ফলাফলে তার প্রাপ্ত ভোট ৯২ হাজার ৫৯৩ ভোট।আর কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed