Main Menu

২৭ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হলেন আজম খান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আজম খান।

আজ শনিবার পুনরায় ভোট গ্রহণ শেষে তার বিজয় নিশ্চিত হয়েছে। এর আগে তিনি ১১৫২ ভোটে এগিয়ে ছিলেন।

হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনঃভোটে তিনি ঘুড়ি প্রতীক নিয়ে ৫৫৬ ভোট পান। তিনি মোট ৩৮১০টি ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল জলিল নজরুল টিফিন ক্যারিয়ার টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে আজ ৬২৭ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৭২৯।

২৭নং ওয়ার্ডে স্থগিত হওয়া হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২৫৬৬ জন।

Share





Related News

Comments are Closed