২৪নং ওয়ার্ডে আবারো কাউন্সিলর হলেন রিপন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৪নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সোহেল আহমদ রিপন।
আজ শনিবার ২৪নং ওয়ার্ডে স্থগিত হওয়া কেন্দ্র গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনঃভোটে রিপন পেয়েছেন ৭৬৭ ভোট।
ঠেলাগাড়ি প্রতিক নিয়ে তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩ হাজার ৪০৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হুমায়ুন কবীর সুহিন ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৯০৬ ভোট। পুনঃভোটে তিনি পেয়েছেন ৪৮৫ ভোট।
স্থগিত হওয়া গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ পুনরায় ভোট গ্রহণ হয়। এতে ৫০১ ভোটের ব্যবধানে জয় পেলেন রিপন।
স্থগিত হওয়া এই কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২২২১ জন।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed