সংরক্ষিত ৮নং ওয়ার্ডে জয়ী হলেন রেবেকা আক্তার লাকী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে সংরক্ষিত ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রেবেকা আক্তার লাকী। জিপ গাড়ি প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ৬ হাজার ৫৭৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সালেহা কবীর শেপী চশমা প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৫২৭ ভোট।
সাধারণ ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ৮নং ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার পুনরায় ভোট গ্রহণ হয়।
এতে রেবেকা আক্তার লাকী পেয়েছেন ৬০০ ভোট, সালেহা কবীর শেপী পেয়েছেন ৫৯২ ভোট, মোছাম্মৎ হেনা বেগম পেয়েছেন ১৭৬ ভোট, জোৎস্না বেগম পেয়েছেন ৪৭ ভোট এবং রিনা বেগম পেয়েছেন ২৮ ভোট।
এই কেন্দ্রে বাতিল হয়েছে ৭১টি ভোট।
সংরক্ষিত ৮ং ওয়ার্ডে মোট ভোটার ছিলেন ২৯ হাজার ৯০৬ জন।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed