সংরক্ষিত ৯নং ওয়ার্ডে বিজয়ী রোকসানা বেগম শাহনাজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে সংরক্ষিত ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রোকসানা বেগম শাহনাজ। চশমা প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ৮ হাজার ৭০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছামিরুন নেছা গ্লাস প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৮৯১ ভোট।
সাধারণ ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ৯নং ওয়ার্ডের হবিনন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার পুনরায় ভোট গ্রহণ হয়। এতে রোকসানা বেগম শাহনাজ পেয়েছেন ৭৩২ ভোট, ছামিরুন নেছা পেয়েছন ৪১৬ ভোট এবং আছমা বেগম পেয়েছেন ২৭৭ ভোট। এই কেন্দ্রে বাতিল হয়েছে ৩৬টি ভোট।
সংরক্ষিত ৯নং ওয়ার্ডে মোট ভোটার ছিলেন ৩৮ হাজার ৬২৮ জন।
Related News
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More
সিলেট বেতার কমপ্লেক্স থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকেRead More



Comments are Closed