আবারও সিসিকের মেয়র নির্বাচিত হলেন আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দ্বিতীয়বারের মতো সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র নির্বাচিত হলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। শনিবার অনুষ্ঠিত সিটি নির্বাচনের স্থগিত হওয়া দুই কেন্দ্রের ঘোষিত ফলাফলে তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে ৬ হাজার ১৯৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। গত ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত সিলেট সিটি নির্বাচনে প্রায় ৩৫ হাজার ভোটের ব্যবধানে প্রথম বারের মতো মেয়র হয়েছিলেন আরিফ।
রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ফল ঘোষণা করেন।
শনিবার (১১ আগস্ট) স্থগিত হওয়া গাজী বোরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফুল হল চৌধুরী পেয়েছেন ২০৯৭টি ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৫২৭ ভোট।
নির্বাচনে সকল কেন্দ্র (১৩৪) মিলিয়ে ধানের শীষ প্রতিকে আরিফ পেয়েছেন ৯২ হাজার ৫৯৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান। নৌকা প্রতিকে তিনি পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট।
এদিকে, আজ পুনঃভোটে গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২২২১ জন। এর মধ্যে আজ ভোট পড়েছে ১৩১২টি। তন্মধ্যে ধানের শীষে আরিফ পেয়েছেন ১০৪৪ ভোট, নৌকায় কামরান পেয়েছেন ১৭৩ ভোট।
হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষে আরিফ পেয়েছেন ১০৫৩ ভোট, নৌকায় কামরান পেয়েছেন ৩৫৪ ভোট।
গত ৩০ জুলাই সিসিকের চতুর্থ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। বাকি ১৩২টি কেন্দ্রে কামরানের চেয়ে ৪৬২৬ ভোটে এগিয়ে ছিলেন আরিফ। তবে স্থগিতকৃত ২৪নং ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং ২৭নং ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র মিলিয়ে ভোট সংখ্যা ৪৭৮৭ হওয়ায় আরিফকে বিজয়ী ঘোষণা করেনি নির্বাচন কমিশন (ইসি)। তারা সিদ্ধান্ত নেয় পুনরায় ওই দুই কেন্দ্রে ভোট গ্রহণের।
সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। তিনি জানান, ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও বিজিবি, র্যাব, পুলিশ, ব্যাটালিয়ন পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও আনসার-ভিডিপির হাজার খানেক সদস্য মোতায়েন ছিলেন।
Related News
সিলেট বেতার কমপ্লেক্স থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকেRead More
উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল সিকৃবি, ৯ম দিনে অবস্থান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More



Comments are Closed