ছাতকে ছাত্রদল নেতার বাড়িতে তল্লাশি, বিএনপির নিন্দা
ছাতক প্রতিনিধি: ছাতকে ছাত্রদল নেতার বাড়িতে সাদা পোষাকে তল্লাশি চালিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার (১০ আগষ্ট) মধ্যরাতে সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা সেলিম সরদার ওরফে শওকত আলীর ছাতক উপজেলার আলমপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে একদল সাদা পোষাকধারী পুলিশ ছাত্রদল নেতা শওকতের বাড়িতে প্রবেশ করে। এসময় তাকে (শওকত) না পেয়ে তার বাসায় ঘন্টা খানেক ব্যাপক তল্লাশি ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি ধমকি দেয় বলে শত্তকতের বড় ভাই ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি অভিযোগ করেন। তবে ছাত্রদল নেতা শত্তকত এসময় বাড়িতে ছিলেন না।
যাবার আগে তারা বলে গেছে শওকতের বিরুদ্ধে সরকার বিরোধী নানা কর্মকান্ডের ব্যাপক তৎপরতার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ছাতক থানায় যোগাযোগ করলে ওসি আতিকুর রহমান এ অভিযানের বিষয়টি অস্বীকার করেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ এ ঘটনায় নিন্দা জানান।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed