সৌদি আরবে আরো ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
প্রবাস ডেস্ক: সৌদি আরবে আরো চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার তারা মারা যান বলে জানিয়েছেন মক্কায় বাংলাদেশ হজ অফিসের হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।
মারা যাওয়া হজযাত্রীরা হলেন- ঢাকার ডেমরার দুলালপুরের মো. আবদুল আওয়াল (৫৫) (পাসপোর্ট নম্বর বি কিউ ০৯৬৪১৪৫), সিরাজগঞ্জের এনায়েতপুরের মোসাম্মদ পারভিন ইসলাম (৩৯) (পাসপোর্ট নম্বর বিএন ০২৩০৬৮২), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের ফয়েজ আহমদ (৭২) (পাসপোর্ট নম্বর বিপি ০১৮৫৩১৮), কুমিল্লা জেলার বরুড়ার ভুঁইয়াবাড়ির সুলতান আহমদ (৭১) (পাসপোর্ট নম্বর বি কিউ ০৮৮৩৮০৪)।
চলতি হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ২৩, মদিনায় পাঁচ, জেদ্দায় একজনসহ ২৯ বাংলাদেশি মারা যান।
শুক্রবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত মক্কা বাংলাদেশ হজ অফিসের তথ্যমতে, বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ২০৩ হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ছয় হাজার ৭৫৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৯৪ হাজার ৪৪৮ জন।
Related News
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More



Comments are Closed