বিশ্বনাথে স্বামীর হাতুড়ির আঘাতে আহত স্ত্রীর মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সৌদি আরব প্রবাসী স্বামী আজম আলীর হাতুড়ির আঘাতে আহত সাফিয়া বেগম অবশেষে মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ১০টায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাফিয়া বেগম তিন সন্তানের জননী।
তার মৃত্যুর বিষয়টি শুক্রবার রাত সাড়ে ১১টায় নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম।
প্রসঙ্গত, বিশ্বনাথে পারিবারিক কলহের জের ধরে সৌদি প্রবাসী আজম আলী (৫৫) তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিঠিয়ে আহত করেন। তিনি উপজেলার বৈদ্যকাপন গ্রামের মৃত আকরম আলীর ছেলে। শুক্রবার বেলা দুইটায় উপজেলার বৈদ্যকাপন গ্রামে এঘটনা ঘটে। এতে আজম আলীর স্ত্রী সাফিয়া বেগম (৪৫) গুরুত আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট নগীর একটি প্রাইভেট হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ আজম আলীকে আটক করে থানায় নিয়ে আসে। অবশেষে শুক্রবার রাত সাড়ে ১০টায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাফিয়া বেগম মারা যান।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বৈদ্যকাপন গ্রামের সৌদি প্রবাসী আজম আলীর সঙ্গে তার স্ত্রী সাফিয়া বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রায় ছয় মাস পূর্বে সৌদি থেকে দেশে ফিরেন আজম আলী। তিনি দেশে আসার পর থেকে তাদের সংসারে বিরোধ দেখা দেয়। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল। শুক্রবার বাদ জুম্মা স্বামী আজম আলীর সঙ্গে স্ত্রী সাফিয়া বেগমের কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে স্বামী হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে স্ত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে আজম আলী বলেন, স্ত্রীর কাছ থেকে কোনো সময় স্বামীর মর্যাদা পাইনি। তার যন্ত্রনায় আমি অতিষ্ট। বাধ্য হয়ে তাকে রাগের মাথায় আঘাত করি।
খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল ছুটে যায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য স্ত্রীর ওপর হামলাকারী স্বামী আজম আলীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed