প্রবাসী স্বামীর হাতুড়ির আঘাতে স্ত্রী আহত, স্বামী আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পারিবারিক কলহের জের ধরে সৌদি প্রবাসী আজম আলী (৫৫) নামের এক ব্যক্তি তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিঠিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার বৈদ্যকাপন গ্রামের মৃত আকরম ছেলে।
আজ শুক্রবার বেলা দুইটায় উপজেলার বৈদ্যকাপন গ্রামে এঘটনা ঘটে। এতে আজম আলীর স্ত্রী সাফিয়া বেগম (৪৫) গুরুত আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। আহত সাফিয়া বেগমের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এসময় পুলিশ আজম আলীকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বৈদ্যকাপন গ্রামের সৌদি প্রবাসী আজম আলীর সঙ্গে তার স্ত্রী সাফিয়া বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রায় ছয় মাস পূর্বে সৌদি থেকে দেশে ফিরেন আজম আলী। তিনি দেশে আসার পর থেকে তাদের সংসারে বিরোধ দেখা দেয়। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল। আজ শুক্রবার বাদ জুম্মা স্বামী আজম আলীর সঙ্গে স্ত্রী সাফিয়া বেগমের কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে স্বামী হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে স্ত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে আজম আলী বলেন, স্ত্রীর কাছ থেকে কোনো সময় স্বামীর মর্যাদা পাইনি। তার যন্ত্রনায় আমি অতিষ্ট। বাধ্য হয়ে তাকে রাগের মাথায় আঘাত করি।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল ছুটে যায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য স্ত্রীর ওপর হামলাকারী স্বামী আজম আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ২৭ নৌকা ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৭টি নৌকা ধ্বংস করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর)Read More
জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জুবেল আহমদ (৩২) নামেRead More



Comments are Closed