সিলেটে স্টারলিংক গ্লোবাল এন্ড কোম্পানির যাত্রা শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে যাত্রা শুরু করেছে ইনফরমেশনাল ভিত্তিক স্টারলিংক গ্লোবাল এন্ড কোম্পানি সলিসিটর। আজ বুধবার বিকাল সাড়ে ৫টায় স্টারলিংক গ্লোবালের উদ্বোধনী অনুষ্ঠান সিলেট নগরীর জেল রোডস্থ আনন্দ টাওয়ারের ৯ম তলায় অনুষ্টিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন আমন্ত্রিত অতিথি আতাব’র সিলেট জোনের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, কেক কাটেন আমন্ত্রিত অতিথি সিলেট ডেভলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান খন্দকার মামন আলী আক্তার। তাছাড়া, উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাফিউল আলম নাদেল, যুক্ত্যরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, দক্ষিণ সুরমা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবীবসহ বিভিন্ন এয়ারলাইন্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির মালিক ইংল্যান্ড প্রবাসী ও সলিসিটর সেলিনা রাকীব, মোহাম্মদ গাফফার, ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ বেলায়েত লিমন।
সৈয়দ বেলায়েত লিমন জানান, ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশে ভিসা পেতে সহযোগিতা কিংবা আপিল বা ভিসা সংক্রান্ত যেকোন আইনী সহযোগিতা দিতে আমরা কাজ করবো।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed