রাজনগরে চার প্রতিষ্টানকে জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় রাজনগর উপজেলায় অভিযান চালিয়েছে। বুধবার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বাজার মনিটরিংমূলক এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, মূল্য তালিকা না রাখা, হোটেলে নোংরা পরিবেশে খাদ্য তৈরি, মেয়াদ উর্ত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে রাজনগরের জননী ষ্টোরকে ২ হাজার টাকা, পল্লবী ষ্টোরকে ৩ শত টাকা, বি-বাড়ীয়া হোটেলকে ১ হাজার ৫ শত টাকা, ফয়েজ ভেরাইটিজ ষ্টোরকে ৫ শত টাকাসহ মোট ৪ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন রাজনগর থানার এসআই দিপক দাশসহ পুলিশ ফোর্স।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed