শাবিতে স্টেশনারি দোকান উদ্বোধন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের সুবিধার লক্ষ্যে কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচ তলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পরিচালিত স্টেশনারি দোকান উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ এই স্টেশনারি দোকানের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, সিন্ডকেট সদস্য অধ্যাপক ড. মো. জহির বিন আলম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, লাইফ সাইয়েন্স-এর ডিন অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, সেন্টার অব এক্সিলেন্স-এর পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সিনিয়র অধ্যাপক ড. কামাল আহমদে চৌধুরী, সিনিয়র অধ্যাপক প ড. মো. কবির হোসেন, ছাত্র-উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর জহির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয়তার কথা চিন্তা করেই বিশ্ববিদ্যালয় প্রশাসনেরর উদ্যোগে স্টেশনারি দোকান প্রস্তুত করেছে। আমি আশাবাদি স্টেশনারি দোকানটি ছাত্র-ছাত্রীদের প্রয়োজন মিটিয়ে শিক্ষক কর্মকর্তা তথা বিশ্ববিদ্যালয় পরিবারের প্রয়োজন মেটাতে সক্ষম হবে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed