Main Menu

ফেঞ্চুগঞ্জে মাইক্রোবাস চাপায় প্রাণ গেল কিশোরের

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জে মাইক্রোবাস চাপায় রেজাউল হক (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রেজাউল হক উপজেলার ইলাশপুর গ্রামের শফিক মিয়ার ছেলে। এ ঘটনায় শাকের আহমদ (১৭) নামে অপর এক কিশোর আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের ক্রিস্টিয়াল লাইট কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, মঙ্গলবার রাতে রেজাউল হক সহ তাঁরা তিন বন্ধু ইলাশপুর থেকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশ দিয়ে হেঁটে চানপুর যাচ্ছিলেন। এসময় সিলেট থেকে ফেঞ্চুগঞ্জগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিছন দিক থেকে এসে চাপা দেয়। এতে মারাত্মক আহত হন রেজাউল। পরে ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed