ট্রেনের চাকায় দুই পা বিচ্ছিন্ন চবি ছাত্রের
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য চলন্ত শাটল ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের চাকায় দুই পা হারিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র রবিউল আলম (২৫)।
বুধবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। দুই পা হারানো রবিউল বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের ছাত্র।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকালে বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য ষোলশহর স্টেশন থেকে চলন্ত শাটল ট্রেনে উঠতে গিয়ে তার দুই পা ট্রেনের চাকার নিচে চলে যায়।
এতে হাঁটুর নিচ থেকে দুটি পা-ই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় অন্যান্য ছাত্ররা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed