Main Menu

নাসিম হোসাইনের মায়ের ইন্তেকাল, বাদ আছর জানাযা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের মা খালেদা খানম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

আজ বুধবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে খালেদা খানম চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বাদ আছর শাহজালাল (র)এর দরগাহ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জানাজায় সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনেরে সকল পর্যায়ের নেতাকর্মী এবং সম্মানিত সিলেটবাসীকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed