ফটো সাংবাদিক শহিদুলকে মেডিকেলে ভর্তির নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ফটো সাংবাদিক শহিদুল আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
আদেশে চিকিৎসকদের আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে শহিদুল আলমের শারীরিক অবস্থার প্রতিবেদন দাখিলের জন্যও নির্দেশ দিয়েছেন আদালত।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় সাত দিনের রিমান্ডে থাকা শহিদুল আলমের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন।
এর আগে শহিদুল আলমের সাত দিনের রিমান্ড চ্যালেঞ্জ ও তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হাইকোর্টে একটি রিট আবেদন করেন তার আইনজীবীরা।
৬ আগষ্ট সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় শহিদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আসাদুজ্জামান নূর।
শহিদুলের পরিবার জানায়, ৫ আগষ্ট রোববার রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অজ্ঞাতরা ধানমন্ডির বাসা থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে বলে সোমবার সকালে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবি।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed