শ্রীমঙ্গলে গ্রামীন ফোনের ডিষ্ট্রিভিউটর অফিসে চুরি
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের গুহ রোডস্থ গ্রামীন ফোনের ডিষ্ট্রিভিউটর অফিসে চুরি সংঘটিত হয়েছে। এসময় চোরেরা বিভিন্ন ক্যাটাগরির প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মুল্যের মোবাইল কার্ড চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার ভোররাতে এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রতিষ্ঠনটির মালিক সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু জানান, তার মালিকানাধীন নাজমা এন্টারপ্রাইজের অফিসের প্রথম কলাপসিবল গেইট এবং ৪র্থ তলা পর্যন্ত তিনটি দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গ্রামীন ফোনের বিভিন্ন ক্যাটাগরির প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মুল্যের মোবাইল কার্ড চুরি করে নিয়ে যায়।
সিসি টিভির ক্যামেরার ফুটেজে দেখা যায় তিনজন চুর মঙ্গলবার ভোররাত ৪টা ৩৮ মিনিটের সময় প্রবেশ করে ৫টা ১৮ মিনিটে চুরি সংঘটিত করে বের হয়ে যায়।
তিনি জানান মঙ্গলবার সকালের দিকে প্রতিষ্টানের কর্মচারীরা খবর দিলে আমি শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ এম নজরুল ইসলামকে বিষয়টি অবগত করলে তিনিসহ সার্কেল এ এসপি আশরাফুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক ঘটনাস্হল পরিদর্শন করেন এবং ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন ঢাকা থেকে খোঁজ-খবর নেন।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed