চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ছাত্রদের আজ মঙ্গলবার বিকেল ৫টা ও ছাত্রীদের কাল বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে সব ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টারসমূহের চেয়ারম্যান, প্রভোস্ট ও রেজিস্ট্রারের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ২৭ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
Related News
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More



Comments are Closed