মৌলভীবাজারে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার মাসকান্দি গ্রামের মনতাজ উদ্দিন (৭০) কে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন ও ২জনের ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
সোমবার (৬ আগষ্ট) দুপুরে মৌললভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন পিপি এ এস এম আজাদুর রহমান ।
একই সঙ্গে ৩ আসামির যাবজ্জীবন কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম ও অপর দুই জনের ৩ বছরের সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপেজলার ৯নং আমতৈল ইউপির মাসকান্দি গ্রামের আলকাছ মিয়ার ছেলে ছানু মিয়া (৪৫), আনছার উল্লাহ অরফে মধুমিয়ার ছেলে লুছন মিয়া (৫৫), মৃত ছাদক উল্লাহর ছেলে রুস্তুম উল্লাহ (৬৫), আলকাছ মিয়ার ছেলে খোকন মিয়া (৪০) ও মুহিম উদ্দিনের ছেলে সোনাহর মিয়া (৫২)। রায়ের সময় সকল আসামী আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রুস্তুম উল্লাহ কে গত ২১ জুলাই মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে আরেকটি হত্যা মামলার রায়ে যাবজ্জীবন প্রদান করেছে।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কৃপা সিন্ধু দাশ ও বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আজিজুর রব চৌধুরী।
প্রসঙ্গত, ধানক্ষেতে গরু ছড়ানো নিয়ে বিরোধের জের ধরে ১৯৯৫ সালের ১লা সেপ্টেম্বর আমতৈল-মাসকান্দি রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে মনতাজ উদ্দিনকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মুছা মিয়া বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় দীর্ঘ যুক্তি তর্ক ও স্বাক্ষ গ্রহণ শেষে আজ এ মামলার রায় প্রদান করেন আদালত।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed