Main Menu

নরসিংদীতে সেপটিক ট্যাংকে পড়ে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদী সদর উপজেলার ব্যাংক কলোনি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার মোছাদ্দিকের ছেলে রাকিব (২২), ছালাউদ্দিনের ছেলে রমিজ (২৬), ঘোড়াদিয়ার ছালাউদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৩২)। এ ঘটনায় আহত হয়েছেন ঘোড়াদিয়ার সিরাজুল ইসলামের ছেলে কামাল (৪০)।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, নির্মাণাধীন বহুতল ভবনের নিচতলায় গ্রাউন্ডফ্লোরের ট্যাংকে কাজ করার সময় দুই শ্রমিক আটকে পড়ে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আরো এক শ্রমিক আটকা পড়ে।

পরে ওই তিন শ্রমিকের কোনো সাড়া না পেয়ে কামাল মিয়া সবাইকে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর ওই তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed