গোলাপগঞ্জে ডোবা থেকে লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।তার বয়স অনুমানিক ৪০ বছর।
সোমবার (৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণ লক্ষীপাশা গ্রামের একটি ডোবা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে দক্ষিণ লক্ষীপাশার মুরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ডোবাতে এক ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পায় এলাকাবাসী। এ সময় তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার এএসআই মঞ্জুরুল ইসলাম একদল পুলিশ নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে লক্ষীপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন জানান, সকালে লোকমুখে শুনে গ্রামের সবাই লাশটি দেখতে যাই। অনেকে দেখে লাশটি সনাক্ত করতে পারেন নি। লাশটি এক সপ্তাহ আগের হবে বলে অনুমান করা হচ্ছে । তবে সবাই লাশটি পুরুষ বলে সনাক্ত করেছে। এ সময় অজ্ঞাত মৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও ফুল হাতা শার্ট ছিল বলেও জানান তিনি।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed