স্বাভাবিক হয়েছে থ্রি-জি ও ফোর-জি সেবা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর মোবাইল অপারেটরগুলোর ৩-জি ও ৪-জি সেবা চালু হয়েছে। শনিবার রাত থেকেই মোবাইল অপারেটরগুলোর ৩-জি ও ৪-জি সেবায় বিঘ্ন ঘটে।
রোববার (৫ আগস্ট) সকালে বিটিআরসি জানায়, কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। ব্যান্ডউইথ সরবরাহকারী কেবল কাটা পড়েছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে বলেও জানিয়েছিল বিটিআরসি।
তবে, স্বাভাবিক ছিল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারীদের সংগঠন আইএসপিএবি জানিয়েছে, রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় ব্রডব্যান্ড সেবা স্বাভাবিক। তবে সাবমেরিন কেবলের কারিগরি ত্রুটির কারণে ব্যান্ডউইথ কম পাওয়া যাচ্ছে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed