Main Menu

লামায় নৌকাডুবে নিখোঁজ ৩

বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের লামা উপজেলায় ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকা ডুবে মেনপ্রে মুরুং (৩৫), রেংপং ম্রো (৪০), লুলেক ম্রো (৫০) নামে তিন যাত্রী নিখোঁজ হয়েছেন।

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বিশান্ত বড়ুয়া রবিবার (৫ আগস্ট) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাতামুহুরী নদীর লামামুখ এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি জানান, ইঞ্জিনচালিত একটি নৌকা ১০ থেকে ২০ জন যাত্রী নিয়ে পোপা হেডম্যানপাড়ার দিকে যাচ্ছিল। এসময় নদীর পোপা খালের মোহনায় পৌঁছালে নৌকাটি প্রচণ্ড স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকা চালকসহ অন্যরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও ওই তিন যাত্রী নদীতে নিখোঁজ হন।

তিনি আরও জানান, গতকাল রাত থেকেই স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে। কিন্তু এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Share





Related News

Comments are Closed