সিলেট থেকে আজও বন্ধ দূরপাল্লার বাস চলাচল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পাল্টা হিসেবে পরিবহন মালিক-শ্রমিকরা সিলেট থেকে দূরপাল্লার সকল যাত্রীবাহী বাস চলাচল তৃতীয় দিনের মতো রোববারও বন্ধ রেখেছে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে।
গত ২৯ জুলাই (রোববার) ঢাকার বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর সড়কে নামে শিক্ষার্থীরা। এরপর বৃহস্পতিবার (২ আগস্ট) সরকার শিক্ষার্থীদের দাবি মানার ঘোষণা দিয়ে তাদের ঘরে ফেরার আহ্বান জানানোর পরপরই অঘোষিত ধর্মঘট শুরু করে পরিবহন মালিক-শ্রমিকরা।
এতে সিলেট থেকে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য জায়গার যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। এদিকে অঘোষিত ধর্মঘটের ফলে বাড়তি চাপ পড়ছে ট্রেনে। যাত্রীরা শেষ ভরসা হিসেবে ট্রেনকেই গন্তব্যে পৌছার শেষ বাহন হিসেবে বেছে নিয়েছেন।
পরিবহন মালিকরা বলছেন, সড়কে বাস ভাঙচুর ও চালকদের নিরাপত্তার কথা ভেবে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। ছাত্ররা যতো দিন আন্দোলন করবে ততোদিন নিরাপত্তার জন্য বাস চলাচল বন্ধ থাকবে।
এ ব্যাপারে সিলেট পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, শ্রমিক ও গাড়ির নিরাপত্তার কারণে পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কোথাও হালকা যান চলাচলে বাধা না দেয়ার জন্য বলা হয়েছে। কেউ হালকা যানবাহন চলাচলে বাধা দিলে তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed