ছাত্র ধর্মঘটে অচল শাবিপ্রবি, প্রধান ফটক বন্ধ
শাবি প্রতিনিধি: রাজধানীর জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলা ও ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ডাকা ছাত্র ধর্মঘট চলছে। ধর্মঘট ডাকায় অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। অধিকাংশ বিভাগেই ক্লাস-পরীক্ষা হচ্ছে না।
রবিবার (০৫ আগস্ট) সকাল সাড়ে সাতটা থেকে বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় শতাধিক সাধারণ শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মী। এসময় তারা নিরাপদ সড়কের দাবিতে এবং ছাত্রদের উপর হামলার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে। এছাড়া শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়।
সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি একই সময় প্রধান ফটকে অবস্থান নিতে থাকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রথম দিকে জুনিয়র কয়েকজন ছাত্রলীগ কর্মী আন্দোলনকারীদের বাধা দেয়ার চেষ্টা করলেও সিনিয়র নেতাকর্মীরা তাদের নিবৃত্ত করেন।
সকাল নয়টার দিকে ঘটনাস্থলে শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান খান উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে বলেন, ‘এ আন্দোলনের দাবি যৌক্তিক। আন্দোলন যতক্ষণ চলবে আমরা তাদের পাশে থাকব, তবে কেউ যেন বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করতে না পারে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। এছাড়া কেউ ক্লাস করতে চাইলে বাধা না দেয়ার আহবান জানান তিনি।
এদিকে শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন আন্দোলনের নামে বিশৃঙ্খলার চেষ্টা করা হলে সহ্য করা হবে না।
এছাড়া সকালে প্রক্টরিয়াল বডির সদস্যরা আন্দোলনকারীদের প্রধান ফটক খুলে দেয়ার জন্য অনুরোধ করলেও শিক্ষার্থীরা ফটক খুলে দেয়নি।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed