সৌদিতে আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র হজ পালন করতে গিয়ে শনিবার (০৪ আগস্ট) সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মক্কায় বাংলাদেশ হজ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
মৃত তিন হজযাত্রী হলেন- মো. আজিজুর রহমান সাধু (৫৭, যার পাসপোর্ট নম্বর বিটি ০০৮৩০২১), মো. হামিদুর রহমান (৬১, পাসপোর্ট নম্বর বিআর ০৮২৫২৭৫) ও আব্বাস আলী (৮৬, পাসপোর্ট নম্বর বিপি ০০৬৯৮২৭)।
চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কা, জেদ্দা ও মদিনায় ১৯ বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে দুজন নারী ও ১৭ পুরুষ।
এদিকে আজ রোববার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৮৬৮ হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চার হাজার ৫৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৭৯ হাজার ৮১০ জন।
আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed