রবিবার থেকে অনলাইনে মিলবে ঈদের টিকিট
বৈশাখী নিউজ ডেস্ক: আসছে ঈদুল আজহা উপলক্ষে ৫ আগষ্ট রবিবার থেকে অনলাইনে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু করছে অনলাইন টিকেটিং প্লাটফরম বিডিটিকেটস ডটকম। এই প্লাটফরমটি থেকে যাত্রীরা ফিরতি টিকিটও কাটতে এবং ডেবিট/ক্রেডিট কার্ড বা মোবাইল ওয়ালেট’র (যেমন বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে টিকেটের মূল্য পরিশোধ করার সুযোগ পাবেন।
গ্রাহকরা ১৬৪৬০ নাম্বারে ডায়াল করে সরাসরি বিডিটিকেটস ডটকম’র কন্টাক্ট সেন্টারেও তার কাক্সিক্ষত টিকেটের জন্য অনুরোধ করতে পারবেন। এরপর কল সেন্টার এজেন্ট সংশ্লষ্ট যাত্রীর টিকেট কাটার ব্যবস্থা করবেন।
সূত্রমতে গত ঈদ-উল-ফিতরে ২৫ হাজারের বেশি মানুষ বিডিটিকেটস ডটকম থেকে টিকেট কিনেছিলেন। সেই সাফল্যের প্রেক্ষিতে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে অনলাইন টিকেটের বৃহত্তম ভাণ্ডার নিয়ে হাজির হয়েছে প্লাটফরমটি।
দেশের সব প্রান্তের যাত্রীরা যেন বিডিটিকেটস ডটকম থেকে টিকেট কাটার সুযোগ পান তাই সাম্প্রতিক বছরগুলোতে ৬০টি জেলার ৪৫২টি রুটের ৪৫টি বাস সেবায় উন্নীত হয়েছে বিডিটিকেটস ডটকম’র সেবা। প্লাটফরমটি থেকে দৈনিক ৭৮ হাজার ৭৩৭টি টিকেট পাওয়া যায়।
২০১৫ সালের ১৫ জুন শুধু বাস টিকেট দিয়ে বিডিটিকেটস ডটকম’র (www.bdtickets.com) যাত্রা শুরু। এরপর গত তিন বছরে গ্রাহকদের জন্য লঞ্চ/ওয়াটার ফেরি, সিনেমা ও বিভিন্ন অনুষ্ঠানের টিকেট দিয়ে সেবাটি সম্প্রসারণ করেছে প্লাটফরমটি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed