স্বামীর গোপনাঙ্গ কামড়ে পালালো স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: পরকীয়া প্রেমিকসহ ধরা পড়ার পর এক মহিলা তার স্বামীর গোপনাঙ্গ কামড়ে পালিয়ে গেছেন। ভারতের তামিলনাডুর ভেলোরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, অভিযুক্ত জয়ন্তী ও তার স্বামী সেন্থমরাই গত ২৯ জুলাই রোববার একটি উৎসব দেখতে যান। সেখানে বাথরুমে যাওয়ার কথা বলে সেন্থমরাইকে ধোঁকা দেন জয়ন্তী।
একঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও জয়ন্তী না ফিরে এলে, সেন্থমরাই তাকে খুঁজতে যান। এসময় তিনি জয়ন্তীকে আরেক গ্রামবাসী ধাচনামূর্তির সাথে ‘আপত্তিকর অবস্থায়’ দেখতে পান।
পুলিশ জানায়, রাগান্বিত সেন্থমরাই তার স্ত্রী ও পরকীয়া প্রেমিককে ধরে ফেলে তাদের সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেয়ার হুমকি দেন।
কিন্তু, উৎসব অনুষ্ঠানের আওয়াজের কারণে তাদের চেঁচামেচি চাপা পড়ে যায়। এরপর ধ্বস্তাধস্তির সময় সেন্থমরাইয়ের ধুতি খুলে যায়। তখন, তার স্ত্রী সেন্থমরাইয়ের গোপনাঙ্গ কামড়ে প্রায় ছিঁড়ে ফেলেন। গ্রামবাসী তাদের ধরতে পারলে গণপিটুনি দেবে এই ভয়ে পরকীয়া প্রেমিকসহ সেখান থেকে পালিয়ে যান জয়ন্তী।
হতভম্ব গ্রামবাসী রক্তাক্ত সেন্থমরাই ও তার বিচ্ছিন্ন গোপনাঙ্গ উদ্ধার করে তাকে ভেলোর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে আরেকটি সরকারি হাসপাতালে পাঠানো হয়।
সার্জারির মাধ্যমে কৃষক সেন্থমরাইয়ের গোপনাঙ্গ আবার জোড়া লাগানোর পর তার অবস্থা এখন ‘স্থিতিশীল’ রয়েছে বলে জানান চিকিৎসকরা।
পরে, ধাচনামূর্তির মোবাইল ফোন ট্র্যাক করে জয়ন্তীকে গ্রেফতার করা হয়।
পুলিশ টাইমস অব ইন্ডিয়াকে জানায়, জয়ন্তী (৪৫) তার অপরাধ স্বীকার করেছেন।
Related News
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উরুজগান প্রদেশের ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক ৫৮ সন্তানের ভরণপোষণ করতে গিয়েRead More
মিলনের পর সঙ্গীকেই খাবার বানায় যে স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৮ অক্টোবর, বিশ্ব অক্টোপাস দিবস। সমুদ্রের রহস্যময় প্রাণীদের মধ্যে অক্টোপাস বরাবরইRead More



Comments are Closed