নিরাপদ সড়কের দাবিতে সিলেটে শিক্ষার্থিদের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সারা দেশের মতো সিলেটেও শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এনিয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নেমেছে সিলেটের শিক্ষার্থীরা।
শনিবার (৪ আগস্ট) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নগরীর বেশ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়।
এসময় তারা রাস্তা অবরোধ না করে শহীদ মিনারের সামনে মানববন্ধনে অংশ নেয়। বিক্ষোভকারী শিক্ষার্থীদের হাতে নানা ধরণের প্ল্যাকার্ড দেখা গেছে।
এদিকে, শিক্ষার্থীরা দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বিকেল ৪টার দিকে নগরের উপকণ্ঠ হুমায়ূন রশিদ চত্বরে অবস্থান নেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এর প্রতিবাদে সারাদেশের শিক্ষার্থীদের মতো আন্দোলনে নামে সিলেটের শিক্ষার্থীরা। সারা দেশে বুধবার পঞ্চম দিনের মতো এ আন্দোলন চললেও গত বৃহস্পতিবার প্রথম সড়কে আন্দোলনে নামেন সিলেটের শিক্ষার্থীরা।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed