নিরাপদ সড়কের দাবীতে ছাতকে মানববন্ধন
ছাতক প্রতিনিধি: ছাতকে নিরাপদ সড়কের দাবীতে কনকচাঁপা খেলাঘর আসরের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার সকালে ছাতক শহরের বাগবাড়ীস্থ খেলাঘর আসরের সামনের সড়কে এ মানবন্ধন কর্মসূচীতে অংশ নেন খেলাঘরের শিশু ও কিশোর-কিশোরীরা।
এসময় কনকচাঁপা খেলাঘর আসর পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় লোকজন মানববন্ধনে অংশ নেন। সড়ক ও ট্রাফিক আইন যথাযথ পালনসহ অদক্ষ চালক, ফিটনেসহীন গাড়ি যাতে সড়কে উঠতে না পারে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরধারী বৃদ্ধি করার দাবী জানান আন্দোলনকারীরা।
মানববন্ধনে কনকচাঁপা খেলাঘর আসর পরিচালনা কমিটির সভাপতি কেতকী রঞ্জন আচার্য্য, সহ সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, সহ সভাপতি তপন তরফদার, সাধারন সম্পাদক বিজয় রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রুবেল, সাংস্কৃতিক সম্পাদক অতীন্দ্র দেবনাথ টুটুল, দপ্তর সম্পাদক সঞ্জয় ধর, পাঠাগার সম্পাদক সুমন পুরকায়স্থ, ক্রিড়া সম্পাদক আনসার আহমদ, প্রচার সম্পাদক শুকুর আলী, সহ প্রচার সম্পাদক নয়ন দাস অপু, সদস্য সুদিপ্তা দাস, মুক্তা মেহেদিয়া, ঐশী দাস, বৃষ্টি দাস, তন্নী দাস, নিপা দাস, শিক্ষক সুলতান আহমদ, অভিভাবক সিন্টু দাস হৃদয়, বিজন দত্ত, রফিকুল ইসলাম, সরস্বতী দাস, উজ্জলা রানী সরকার, সুলেখা দাস, বীথি দাস, শিপ্রা দাস, মানিক লাল দাস, কৌশিক দাস, শিশু অর্নব, তানিব, অহনা, গোবিন্দ, কাব্য, রুহিত, প্রত্যয়, তন্নী, অনামিকা, আদি, মুন, অনন্যা, দিয়ানা, অজয়, তুষী, অর্পনা, খুশি, তকি, অন্নি, পুস্পিতা, প্রিতম, অর্ক, শ্রেষ্ঠসহ খেলাঘর আসরের শিশু ও কিশোর-কিশোরীরা উপস্থিত ছিলেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed