Main Menu

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে

সুনামগঞ্জ প্রতিনিধি: ঢাকায় দুই বাসের পাল্লায় রমিজ উদ্দিন ক্যান্টমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কারনে অনির্দিষ্টকালের জন্য শুক্রবার সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
আজ শুক্রবার সকাল ৬টা থেকে শহরের পুরাতন বাস ষ্টেশন ও ওয়েজখালী বাসষ্টেশন থেকে দুরপাল্লার কোন যানবাহন দেশের কোন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
বৃহস্পতিবার রাতে ঢাকার পরিবহন মালিকদের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্ধ জানান, ঢাকায় দুই বাসের পাল্লায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। একারনে যাত্রী ও গাড়ি এবং চালকের নিরাপত্তার কারনে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মুকিত মুকুল বলেন, সড়কে আমাদের যাত্রী, গাড়ি ও চালকদের কোন নিরাপত্তা নেই, প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তবে প্রশাসন যদি নিরাপত্তা দিয়ে সহযোগিতা করে তাহলে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হবে।

Share





Related News

Comments are Closed