Main Menu

স্কুল ছাত্রীকে যৌনহয়রানীর দায়ে যুবকের কারাদন্ড

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে এক স্কুলছাত্রীকে যৌনহয়রানীর করার অপরাধে দুলাল মিয়া নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। দন্ডপ্রাপ্ত যুবক জেলার ধর্মপাশা উপজেলার হলিদাকান্দা গ্রামের ব্যবসায়ী হযরত আলীর ছেলে।
শুক্রবার সকালে ধর্মপাশা থানা পুলিশ ওই যুবককে জেলা কারাগারে পাঠিয়েছে।
ভিকটিম ও পুলিশ জানায়, উপজেলার একটি মাধ্যমিক স্কুলে অষ্টম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রী (১৪)কে বেশ কিছুদিন ধরে স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে যৌন হয়রানী করে আসছিলো দুলাল।
গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রী উপজেলা সদরে স্কুলে যাবার পথে ফের দুলাল মিয়া ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে ছাত্রীর হাত ধরে সে টানা-হেচড়া শুরু করলে পথচারীরা এগিয়ে গিয়ে ধাওয়া করলে দুলাল পালিয়ে যায়।
ঘটনাটি জানাজানির পর স্কুল ছাত্রীর সহপাঠী ও শিক্ষকরা উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে দুলালকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।
পুলিশ ওইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুলালকে হাজির করলে উপজেলা নিবাহী কর্মকর্তা ও ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুলক কান্তি চক্রবর্তী ওই দন্ডাদেশ প্রদান করেন।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. শফিকুজ্জামান ভ্রাম্যমান আদালত কর্তৃক রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

Share





Related News

Comments are Closed